আইএএফের পরিচালক হলেন বিকেএমইএর সহসভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) পরিচালক পদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিকেএমইএর প্রথম সহসভাপতি হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।হংকংয়ে সম্প্রতি আইএএফ আয়োজিত ২৬তম ওয়ার্ল্ড অ্যাপারেল কনভেনশন বা বিশ্ব পোশাক সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঘোষণা করা হয়।হাবিবুর রহমান প্যানডামিক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহসভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করেন। আইএএফ হচ্ছে বিশ্বে তৈরি পোশাকশিল্পের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন। ৪২টি দেশের ১২০টিরও বেশি ব্যবসায়ী সংগঠন এবং শিল্প, গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান এর সদস্য। বিজ্ঞপ্তি।