আইএএমটিএন পুরস্কার পেয়েছে বাংলালিংক
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য মানি ট্রান্সফার নেটওয়ার্কসের (আইএএমটিএন) ‘সেরা নতুন সেবা’ পুরস্কার পেয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।কমভিভার মবিকুইটি এনমানির প্রযুক্তিগত সহযোগিতায় মুঠোফোনের মাধ্যমে রেমিট্যান্স সার্ভিসের জন্য এই স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।চলতি বছরের এপ্রিল মাসে দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইল ফোন কোম্পানি হিসেবে বাংলালিংক এ দেশে মুঠোফোনে আন্তর্জাতিক রেমিট্যান্স সার্ভিস চালু করে।লন্ডনে সম্প্রতি আইএএমটিএনের আয়োজিত ‘মানি ট্রান্সফারস লন্ডন সম্মেলন ২০১০’-এ এই পুরস্কার ঘোষণা করা হয়।প্রতিবছর বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয় বাবদ এক হাজার কোটি মার্কিন ডলার আসে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নয় শতাংশ। তবে ৪০ শতাংশেরও বেশি রেমিট্যান্স প্রথাগত পদ্ধতিতেই আদান-প্রদান হয়। এ ক্ষেত্রে বিশেষ করে প্রত্যন্ত এলাকার বাসিন্দা বা ছোটখাটো লেনদেনের জন্য কোনো পয়েন্ট বা সুবিধা না থাকায় ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে যৌথ উদ্যোগে বাংলালিংক মুঠোফোনে ‘সুবিধাজনক ক্যাশ-ফ্রি ও কার্ড-ফ্রি লেনদেন ব্যবস্থ্থা’ শীর্ষক রেমিট্যান্স সার্ভিস চালু করে।বাংলালিংকের এম কমার্স, পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সোলায়মান আলম এ প্রসঙ্গে বলেন, ‘নতুন ও সুবিধাজনক সেবা-সুবিধা পৌঁছে দিয়ে দেশের মানুষের জীবনমানে পরিবর্তন আনয়নের ব্যাপারে আমাদের দৃঢ় লক্ষ্যের বড় এক স্বীকৃতি হলো এই পুরস্কার।’