আইএফআইএলের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) দুই দিনব্যাপী ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন গত রবি ও সোমবার অনুষ্ঠিত হয়েছে। দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সম্মেলনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আফজালুর রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান কাজী মাহবুবা আক্তার, পরিচালক আনোয়ার হোসাইন চৌধুরী, কে বি এম মইন উদ্দিন চিশতী এবং মোস্তানসের বিল্লাহ উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শহীদুল হক। অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি