প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) দুদিনব্যাপী ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন গত সোমবার শেষ হয়েছে। রাজধানীর দিলকুশায় আইএফআইএলের প্রধান কার্যালয়ে সম্মেলনের সমাপনী পর্বে ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার এবং পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম বখতিয়ার আলম, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শহীদুল হক। সম্মেলনে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য ‘শ্রেষ্ঠ শাখা পুরস্কার-২০১৬’ পান নয়াবাজার শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন আকন্দ। বিজ্ঞপ্তি