আইএফআইএলের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।
আইএফআইএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ারধারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। আজ এজিএমে এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় গত অর্থবছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়।
আইএফআইএলের চেয়ারম্যান হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইএফআইএলের পরিচালনা পর্ষদের সদস্য, উদ্যোক্তা ও শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হোসাইন মাহমুদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইএফআইএলের সার্বিক কর্মকাণ্ডের বিবরণ দেন। সভায় কে বি এম মঈন উদ্দিন চিশতী, রেজাকুল হায়দার, আনোয়ার হোসেন চৌধুরী ও মোস্তানসের বিল্লাহ পরিচালক নির্বাচিত হন।