আইএফআইএলের ১৬তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) গত বুধবার অনুষ্ঠিত হয়। আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আফজালুর রহমানের সভাপতিত্বে সভায় ২০১৬ সালের জন্য ৩ শতাংশ নগদ এবং ১১ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। অনুষ্ঠানে পর্ষদের ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার ও কাজী মাহবুবা আকতার, পরিচালক মোস্তানসের বিল্লাহ, কে বি এম মইন উদ্দিন চিশতী, আনোয়ার হোসাইন চৌধুরী, আবুল কাশেম হায়দার, ফিরোজ আলম, উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান, কোম্পানি সচিব, নির্বাহী, কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি