আইএফআইসি ব্যাংক ও বিয়াকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক কখনো কোনো বাণিজ্যিক ও ঋণসংক্রান্ত বিরোধের সম্মুখীন হলে আরবিট্রেশন বা মেডিয়েশন (মধ্যস্থতা ও সালিস) নামক বিকল্প পদ্ধতিতে তা নিষ্পত্তি করতে বিশেষায়িত সেবা দেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)। এ ব্যাপারে আইএফআইসি ব্যাংক ও বিয়াকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ (রুমি) আলী এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটিতে সই করেন। এ সময়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক সইয়ে আগে আইএফআইসি ব্যাংক ও বিয়াকের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিয়াকের কর্মকর্তারা ব্যাংকের বিরোধসমূহ নিষ্পত্তিতে বিকল্প পদ্ধতি অর্থাৎ আরবিট্রেশন ও মেডিয়েশনের প্রয়োজনীয়তা ও ব্যবহারের বিস্তারিত দিক তুলে ধরেন।
বিজ্ঞপ্তি