আইএফআইসি ব্যাংক ঝিনাইদহে কৃষিঋণ বিতরণ করল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংক সম্প্রতি ঝিনাইদহের গান্না ইউনিয়নে এক কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংক তার কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার মাধ্যমে ৬০ জন ফুলচাষির মধ্যে গুচ্ছভিত্তিক কৃষিঋণ বিতরণ করে।কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ফরিদ উদ্দিন আল-মাহমুদ, কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।