আইএফআইসি ব্যাংক থেকে বাদলকে অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে লুৎফর রহমান বাদলকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তাঁর আইনি ক্ষমতাবলে এ অপসারণের আদেশ দেন।
অপসারণের সিদ্ধান্তের চিঠি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
লুৎফর রহমান বাদল ব্যাংকটির পরিচালক হিসেবে নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। পরিচালক পদ থেকে অপসারণের ফলে এখন তিনি আর ব্যাংকের কোনো পদে থাকতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংক বলছে, দীর্ঘদিন ধরে ব্যাংকটির নির্বাহী কমিটির কোনো সভা হচ্ছে না। এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব পালন না করার পাশাপাশি বাদলের বিরুদ্ধে সরকারবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।