আইএফআইসি ব্যাংক ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংক ২০১১ সালের শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ দেওয়া হবে।রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সভায় ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ২০ টাকা ইস্যু মূল্যে প্রতি চারটি সাধারণ শেয়ারের বিপরীতে প্রতিটি ২০ টাকা করে তিনটি রাইট শেয়ার (১০ টাকা প্রিমিয়ামসহ) ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, আরাস্তু খান ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এবং কোম্পানি সচিব আ ক ম মোজহারুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।