আইএফআইসি ব্যাংকের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত পাঁচ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা) এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার (প্রতি চার শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার) ইস্যু করারও সুপারিশ করেছে। আগামী ১১ জুলাই সকাল ১১টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারধারী এবং নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে।