আইএফআইসি ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এম হাইকেল হাশমী সম্প্রতি আইএফআইসি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার হিসেবে যোগ দিয়েছেন। এর আগে হাইকেল হাশমী একই পদে ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ঢাকা ব্যাংক, মাশরেক ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও ব্যাংক ইন্দোসুয়েজ প্রভৃতি প্রতিষ্ঠানে দেশে-বিদেশে কাজ করেন। বিজ্ঞপ্তি।