আইএফআইসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ
মোহাম্মদ আবদুল্লাহ সম্প্রতি আইএফ-আইসি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচা-লক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মোহাম্মদ আবদুল্লাহ ১৯৭৩ সালে প্রবেশনারি অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এই ব্যাংকে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে আইএফআইসি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং আন্তর্জাতিক বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।মোহাম্মদ আবদুল্লাহ আইএফআইসি ব্যাংকের পাকিস্তান অপারেশন্সের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি এই ব্যাংকের লাহোর ও করাচি শাখায় প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন।৩৭ বছরের ব্যাংকিং কর্মজীবনে তিনি দেশে-বিদেশি ব্যাংকিং ও অর্থবিষয়ক অনেক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। বিজ্ঞপ্তি।