আইএফআইসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল বুধবার ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের প্রতিটি শেয়ারের ফেইস ভ্যালু বা অভিহিত মূল্য ১০০ টাকার স্থলে ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, পরিচালক সৈয়দ আনিসুল হক, মনিরুল ইসলাম, মাহমুদ উল হক ভূঁইয়া ও মোহাম্মদ আলী খান; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং কোম্পানি সচিব আ ক ম মোজহারুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।