আইএফআইসি ব্যাংকের বোনাস ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, জালাল আহমদ, এ আর এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার সভায় উপস্থিত ছিলেন। সভায় সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদন এবং লভ্যাংশ হিসাবে ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি