আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা পুরানা পল্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা নতুন নামে আইএফআইসি প্রিন্সিপাল শাখা হিসেবে রাজধানীর পল্টনে উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৬১ পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (চিফ রিস্ক অফিসার) এম এম হাইকেল হাশমী, উপব্যবস্থাপনা পরিচালক (হেড অব বিজনেস) শাহ মো. মঈনউদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক (চিফ অপারেশনস অফিসার) রায়হান উল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক (হেড অব বিজনেস ডেলিভারি) মো. নুরুল হাসনাত এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।