আইএফআইসি ব্যাংকের শততম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে আইএফআইসি ব্যাংকের ১০০তম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গত রোববার প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম ও মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী চৌধুরী, আইনজীবী রফিক-উল হক, নিউ এজ পত্রিকার প্রকাশক শহিদুল্লাহ খান প্রমুখ। বিজ্ঞপ্তি।