আইএফআইসি ব্যাংকের ২৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়।সভায় ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, পরিচালক আমিনুর রহমান, সৈয়দ আনিসুল হক, মোহাম্মদ নাঈম সাঈদ, মাহমুদ উল হক ভূঁইয়া, আরাস্তু খান, সৈয়দ মন্জুরুল ইসলাম, আনোয়ারুজ্জামান চৌধুরী, মনিরুল ইসলাম এবং এমডি মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।