প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি আইএফআইসি ব্যাংকের ৪০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আইএফআইসি নাইট-২০১৬ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার, উপব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এতে অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে ব্যাংকের সব শাখায় কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়। ১৯৭৬ সালে ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে এটি এখন একটি শীর্ষস্থানীয় ব্যাংকে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞপ্তি