আইএফসি থেকে ১০ কোটি ডলার ঋণ নিল রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক উন্নয়নে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছে ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ নিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। ঢাকার একটি হোটেলে গত রোববার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
রবির এমডি ও সিইও সুপুন বীরাসিংহে এবং আইএফসি বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার রেহান রশিদ চুক্তিতে সই করেন। এ ঋণ বাংলােদশের ৭৯২ কোটি টাকার সমান। সুদের হার ২ শতাংশ। ঋণের জিম্মাদার রবির মূল বিনিয়োগকারী মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ। ২০১৩ সালে গ্রামীণফোনও আইএফসির কাছে ৩৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ নেয়।
রবির সর্বশেষ প্রতিবেদনমতে, ২০১৪–২০১৫ সালে নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটি ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে, যা দেশের সব মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, রবির গ্রাহক ২ কোটি ৮২ লাখ ৮৮ হাজার, যা বাজারের ২১ দশমিক ৪৩ শতাংশ।