আইএফসির কাছ থেকে মূলধন সংগ্রহ করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি পাঁচ কোটি টাকারও বেশি মূলধন সংগ্রহ করছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বা আইএফসির কাছে সাধারণ শেয়ার ইস্যু করে এই মূলধন সংগ্রহ করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের নিয়মিত সভায় কোম্পানিটিকে মূলধন সংগ্রহের অনুমতি দেওয়া হয়। সভাশেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি ৫১ লাখ তিন হাজার সাধারণ শেয়ার ইস্যু করে পাঁচ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা মূলধন সংগ্রহ করবে। নতুন ইস্যু করা প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।