আইএফসির পুরস্কার পেল বেপজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) পুরস্কৃত করেছে। আইএফসির এ বার্ষিক পুরস্কার সিইও জেন্ডার অ্যাওয়ার্ডের শীর্ষ বিজয়ীর একটি হলো বেপজা।আইএফসি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, একটি প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লাখ নারী কর্মীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেপজাকে এ পুরস্কার দেওয়া হয়। বেপজার সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান বলেন, যদি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জিত হয়, তাহলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।