আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন হয়েছে। গত বুধবার সংস্থার নির্বাহী পরিষদে এই অনুমোদন মেলে। এই কিস্তিতে বাংলাদেশ পাচ্ছে ১৩ কোটি ৬৬ লাখ ডলার।আইএমএফের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ওপর সংস্থার দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে এ অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়।উল্লেখ্য, গত বছরের ১১ এপ্রিল সংস্থার পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশের জন্য বড় অঙ্কের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে বাংলাদেশ সংস্থাটির কাছ থেকে মোট ৯৫ কোটি ৬০ লাখ ডলারের ঋণ করে।সুদমুক্ত এ ঋণ কিছু শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে। সরকার এ অর্থ নিয়ে বাজেট অর্থায়নসহ যেকোনো কাজে তা ব্যয় করতে পারবে। প্রতি দফায় ঋণ ছাড় করার আগে শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করে যায় সংস্থার প্রতিনিধিদল। সেই পর্যালোচনা ধরে ঋণ ছাড় করা হচ্ছে।