আইএমএফ সংস্কারে সম্মত জি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০-এর অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সংস্কারে একমত হয়েছেন। এর পাশাপাশি তাঁরা বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে উন্নয়নশীল দেশগুলোর মতামতকে জোরালো করার পক্ষেও মত দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক সভায় তাঁরা বলেন, অধিকাংশ উন্নয়নশীল দেশকে অধিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আইএমএফ পুনর্গঠন করা হবে। খবর বিবিসি অনলাইনের।সভায় জি-২০ অর্থমন্ত্রীরা দ্রুত অগ্রগতির কিছু উন্নয়নশীল দেশকে জি-২০-এর মাধ্যমে বার্ষিক ছয় শতাংশ আর্থিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নেন।সভায় আরও সিদ্ধান্ত হয়, পশ্চিম ইউরোপ আইএমএফের দুটি আসন হারালে তাদের আইএমএফ বোর্ডে কয়েকটি আসন দেওয়া হবে। এ ছাড়া প্রধান সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভেটো অব্যাহত থাকবে।আইএমএফে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ৮৫ শতাংশ ভোট প্রয়োজন। কিন্তু আইএমএফে যুক্তরাষ্ট্রের ভোটের প্রভাব শতকরা ১৭ ভাগ।এ ছাড়া জি-২০ অর্থমন্ত্রীদের এ সম্মেলনে মুদ্রার বিনিময় হার ও বিশ্বের বিভিন্ন মুদ্রাকে ডলারের বিপরীতে প্রতিযোগিতামূলক রাখার ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। মন্ত্রীরা বাজার কর্তৃক নির্ধারিত মুদ্রাবিনিময় হার পদ্ধতি গ্রহণে ও মুদ্রার কৃত্রিম অবমূল্যায়ন থেকে বিরত থাকার ব্যাপারে একমত হন।