আইএমএফকে ৪৩ হাজার কোটি ডলার দেবে জি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশগুলোর জোট গ্রুপ অব টোয়েন্টি অথবা জি-টোয়েন্টি আন্তর্জা-তিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) নতুনভাবে ৪৩ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।বৈশ্বিক অর্থনীতিকে ইউরো অঞ্চলের ঋণসংকটের নেতিবাচক প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে জি-২০ গোষ্ঠী গত শুক্রবার এই তহবিল জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরো অঞ্চলের ঋণসংকট বিশ্ব অর্থনীতিকে যে হুমকির মুখে ঠেলে দিয়েছে, তা মোকাবিলায় জি-২০ গোষ্ঠীর এই প্রতিশ্রুতি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টি ল্যাগার্দে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা মোকাবিলায় এই প্রতিশ্রুতি বা নতুন তহবিল খুবই গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয়। তিনি বলেন, ‘আমাদের যখন এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের তহবিল দরকার, তখনই এমন প্রতিশ্রুতি পেয়ে আমি বিমোহিত।’জি-২০ জোট নতুন তহবিল জোগান দেওয়ার ফলে এখন যেকোনো দেশ বা অঞ্চলকে অর্থায়ন করার ব্যাপারে আইএমএফের সক্ষমতা বেড়েছে।ইউরোপে গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল ইতিমধ্যে আর্থিক পুনরুদ্ধারের প্যাকেজ গ্রহণ করেছে। ইউরো অঞ্চলের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি যথাক্রমে ইতালি ও স্পেন তাদের ঋণের বোঝা কমিয়ে আর্থিক সংকট মোকাবিলায় ব্যর্থ হতে পারে বলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।আইএমএফ ঐতিহ্যগতভাবে আর্থিক সংকট মোকাবিলায় সংগ্রামরত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়ে এলেও এবার ইউরো জোনে ঋণসংকটের কারণে শিল্পোন্নত দেশগুলোর দিকেও নজর দিতে হচ্ছে এই সংস্থাকে। গত জানুয়ারিতে আইএমএফ প্রাক্কলন করেছিল যে বৈশ্বিক অর্থনীতির সংকট মোকাবিলায় তার ৬০ হাজার কোটি ডলারের নতুন তহবিল প্রয়োজন। এরপর সংস্থাটির মহাপরিচালক অবশ্য এই অঙ্ক কমিয়ে ৪০ হাজার কোটি ডলারে নামিয়ে আনেন। রয়টার্স অবলম্বনে।