আইএল ক্যাপিটালকে মার্চেন্ট ব্যাংকের সনদ প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএল ক্যাপিটাল লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকারের সনদ প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার এই সনদ প্রদান করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।সূত্রে জানা যায়, এই সনদ অনুযায়ী আইএল ক্যাপিটাল লিমিটেড ইস্যু ব্যবস্থাপক, আন্ডাররাইটার ও পোর্টফোলিও ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালন করবে। আইএল ক্যাপিটাল লিমিটেডের নিবন্ধন সনদ নম্বর এমবি-৭৮/২০১২।এসইসির পরিচালক ২ (রেজিস্ট্রেশন) শেখ মাহবুব উর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়, যা এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানা হয়েছে।