আইএসও সনদ পেল এলসন ফুডস (বিডি)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকলেট ও কনফেকশনারি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলসন ফুডস (বিডি) লিমিটেড আইএসও সনদ ৯০০১ পেয়েছে। গত শনিবার রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে এলসন ফুডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের হাতে এ সনদ তুলে দেন আন্তর্জাতিক সার্টিফিকেশন বডি কেজিএসের স্থানীয় প্রতিনিধি। এ সময় এলসন ফুডের পরিচালক শাহরিম সানজিদ, সাদাত অমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।