আইএসও সনদ পেল মীনাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুপার মার্কেট চেইন ‘মীনাবাজার’ সম্প্রতি খাদ্যপণ্য নিরীক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এসজিএস বাংলাদেশ লিমিটেডের আইএসও ২২০০০: ২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ পেয়েছে। গত সোমবার ঢাকার গুলশানে এসজিএস বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন খানের কাছে এই সনদ হস্তান্তর করেন এসজিএস বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ নিয়ন্ত্রক ও কোম্পানি সচিব আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি