আইএসও সনদ পেল ম্যাবকো ফুডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাবকো ফুডস লিমিটেড দেশে কৃষিজাত ভোগপণ্য বিক্রয় ও বিতরণে অবদানের জন্য এসজিএস বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে আইএসও ৯০০১-২০০৮ সনদ লাভ করেছে।সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ মো. আবদুল জলিল প্রধান অতিথি হিসেবে এই সম্মাননা সনদটি ম্যাবকো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক কে এ মান্নানের হাতে তুলে দেন।সনদ বিতরণ অনুষ্ঠানে এসজিএস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যারিয়াল মিরান্ডাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।