প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে।২০১১-২০১৩ সাল মেয়াদি এই পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের আক্তারুজ্জামান মঞ্জু। সহসভাপতি হয়েছেন বিডি কম অনলাইনের সুমন আহমেদ সাবির। অন্য পদগুলোর মধ্যে এম এ হাকিম সাধারণ সম্পাদক, এফ এম রাশেদ আমীন সহসাধারণ সম্পাদক, এমদাদুল হক কোষাধ্যক্ষ, খন্দকার এ এল আজাদ ও মো. মক্তবুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।