আইএসপির লাইসেন্স নবায়নে এক মাস সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করায় ৭৩টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও সাইবার ক্যাফেকে নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল বুধবার জারি করা এই নোটিশে ৩০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক স্বার্থ বিবেচনায় ৭৩টি সংস্থা বা প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে আইএসপি ও সাইবার ক্যাফে লাইসেন্স নবায়ন করতে হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে নবায়নে ব্যর্থ হবে তাদের লাইসেন্স বাতিল হবে। উল্লেখ্য, বিটিআরসির আইনে আইএসপি ও সাইবার ক্যাফে লাইসেন্স প্রতি পাঁচ বছর পরপর নবায়নের নিয়ম আছে।