আইওসকোতে প্রথম বাংলাদেশি উপদেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও বা আইওসকো) প্রয়োগ ও সহযোগিতা (এনফোর্সমেন্ট ও কো-অপারেশন) উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই তিনি ওই পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আইওসকোর নীতিনির্ধারণী পর্যায়ে তিনিই প্রথম বাংলাদেশি নাগরিক। জানা গেছে, সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশকে অভিজাত শ্রেণীভুক্ত করে আইওসকো। বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে ১৯৮৩ সালে আইওসকোর যাত্রা শুরু হয়। এটির সদর দপ্তর স্পেনের মাদ্রিদে। উল্লেখ্য, ফরহাদ আহমেদ ১৯৯৭ সালে উপপরিচালক হিসেবে বিএসইসিতে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক