আইওসকোর সঙ্গে বিএসইসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওসকো) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে আইওসকোর কাছ থেকে অভিজাত শ্রেণির সনদ গ্রহণ করেছে বিএসইসি। ব্রাজিলে সম্প্রতি অনুষ্ঠিত আইওসকোর বার্ষিক সম্মেলনে এ চুক্তি ও সনদ হস্তান্তর করা হয়। বিএসইসির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার আরিফ খান। গত বছরের ২২ ডিসেম্বর বিএসইসিকে ‘বি’ শ্রেণি থেকে ‘অভিজাত বা এ’ শ্রেণিভুক্ত করে আইওসকো। বিশ্বের বিভিন্ন দেশের ১২০টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান বর্তমানে আইওসকোর সদস্য। স্পেনের মাদ্রিদে সংগঠনটির প্রধান কার্যালয় অবস্থিত। নিজস্ব প্রতিবেদক