আইজেএসজির পরামর্শক পর্ষদের চেয়ারম্যান হলেন মো. রেজাউল করিম
এসএন জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বিনা প্রতিদ্ব-ন্দ্বিতায় দ্বিতীয়-বারের মতো ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (আইজেএসজি) বেসরকারি খাতসংক্রান্ত পরামর্শক পর্ষদের (পিএসসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।চীনের ফুজিয়ান প্রদেশের ফুজু শহরে সম্প্রতি অনুষ্ঠিত বেসরকারি খাতসংক্রান্ত পরামর্শক পর্ষদের (পিএসসিবি) ১১তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে ২০১১-২০১২ সাল মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।মো. রেজাউল করিম এর আগে দুবার পিএসসিবির ভাইস-চেয়ারম্যান ছিলেন। বেসরকারি খাতে পাটের উন্নয়নে কাজ করছে পিএসসিবি। পাটকে বহুমুখীকরণ করতে বিভিন্ন প্রকল্প ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (আইজেএসজি) সভায় অনুমোদনের জন্য পিএসসিবি থেকে সুপারিশ করা হয়।প্রসঙ্গত, রেজাউল করিম বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সাবেক চেয়ারম্যান ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সাবেক সিনিয়র ভাইস-চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।