আইটি কনসালটেন্স ও সিস্ ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটি কনসালটেন্স লিমিটেড (কিউ-ক্যাশ) এবং আইটি ও মোবাইল খাতের প্রতিষ্ঠান সিস্ ইন্টারন্যাশনাল হোল্ডিং লিমিটেডের মধ্যে গত সোমবার একটি চুক্তি হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউ-ক্যাশের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনীর, পরিচালক তৌফিক এম সেরাজ, সালাহউদ্দিন আলমগীর ও আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।অপর পক্ষে সিস্ ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা লিম কিয়া হং, প্রেসিডেন্ট ও পরিচালক লিম হুই হাই এবং প্রেসিডেন্ট লিম কিয়াহ মেং উপস্থিত ছিলেন।এই চুক্তি স্বাক্ষরের ফলে আইটি কনসালটেন্স (কিউ-ক্যাশ) একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপান্তরিত হলো। বিজ্ঞপ্তি।