আইটিইউর মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সমিতির (আইটিইউ) মহাসচিব হামাদুন আই তুরে চার দিনের এক সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হামাদুল আই তুরের এ সফরকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। জানা গেছে, বাংলাদেশ সফরকালে আইটিইউর (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) মহাসচিব কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে পৃথক বৈঠক করবেন। ‘ডিজিটাল বাংলাদেশ প্ল্যান অব কানেকটিং পিপলস’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণসহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ ছাড়া তিনি রাজধানীর বাইরে ই-মেডিসিন ও ই-এডুকেশন কর্মসূচি সরেজমিন পরিদর্শন করবেন।প্রসঙ্গত, আইটিইউ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ে বিশ্বব্যাপী সরকারি ও বেসরকারি নেটওয়ার্ক উন্নয়নে সাহায্য করে থাকে। বিশ্বে এই সমিতির ১৯১টি সদস্য দেশ ও ৭০০ সেক্টর মেম্বর রয়েছে। সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।