আইটির ব্যবহার নিয়ে ফিনএক্সেলের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তির (আইটি) ব্যবহার বিষয়ে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) গতকাল শনিবার ঢাকায় একটি ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করেছে। এটি আয়োজনে সহায়তা করে সিটিও ফোরাম বাংলাদেশ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিনএক্সেলের চেয়ারম্যান মামুন রশীদ। এতে ডেটাএজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফুজ্জামান, সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা তপন কান্তি সরকার, প্রাইসওয়াটারহাউস কুপারসের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ কাপুর, ফিনএক্সেলের প্রধান পরামর্শক কে এ এম মাজেদুর রহমান, ইবিএলের আইটি বিভাগের প্রধান ওমর এফ খন্দকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আইটি প্রধান মনিতুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি