আইডিআরএর দায়িত্ব নিলেন শেফাক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দায়িত্ব নিলেন এম শেফাক আহমেদ। আজ বুধবার সকালে আইডিআরএ দপ্তরে চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই সংস্থার চেয়ারম্যান হলেন তিনি।


আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখার উপসচিব মো. আবদুস সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্তৃপক্ষের শূন্য পদে এম শেফাক আহমেদকে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এম শেফাক আহমেদ।