আইডিআরএর নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ২০১৫ সালে অবসরে যাওয়ার পর কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। আইডিআরএর যাত্রা শুরু হয় ২০১১ সাল থেকে। সংস্থাটিতে দুই দফায় ছয় বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এম শেফাক আহমেদ। গত এপ্রিলে তিনি অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সদস্য গোকুল চাঁদ দাস। জানতে চাইলে শফিকুর রহমান পাটোয়ারী গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি চিঠি পেয়েছেন এবং আজ বুধবার কর্মস্থলে যোগ দেবেন।