আইডিআরএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মো. ফজলুল করিমকে মনোনয়ন দিয়েছে সরকার। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে আইডিআরএর সদস্য মো. ফজলুল করিমকে ভারপ্রাপ্ত হিসেবে মনোনয়ন দেওয়া হয়।