আইডিএলসি কক্সবাজারে পাঁচ তারকা হোটেল নির্মাণে ঋণ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লুইস্টন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ক্লুইস্টন ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন লিমিটেড তাদের তিন কোটি ৮৫ লাখ ডলারের তহবিল বাড়ানোর জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি মেয়াদি ঋণচুক্তি সই করেছে, যা ‘র‌্যাডিসন বিএলইউ হোটেল কক্সবাজার’ নামে একটি ২৭৮ কক্ষবিশিস্ট পাঁচ তারকা হোটেল নির্মাণে ব্যবহার করা হবে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন এবং ক্লুইস্টন ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ আলিম চৌধুরী সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কে হালদার, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব করপোরেট এম জামাল উদ্দিন ও হেড অব স্ট্রাকচারড ফাইন্যান্স মেসবাহ্ উদ্দিন আহমেদ।এই হোটেল নির্মাণ করবে বিশ্বব্যাপী র‌্যাডিসন হোটেলের পরিচালনাকারী আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান কার্লসন হোটেল ওয়ার্ল্ডওয়াইড। পাঁচ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে কক্সবাজারের সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় হোটেলটি নির্মিত হবে। বিজ্ঞপ্তি।