আইডিএলসি ছাড়বে ১৫০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স ১৫০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে। এই বন্ড রূপান্তরযোগ্য নয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিন বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হবে ১০ লাখ টাকা। কিন্তু ছাড়কৃত মূল্যে এসব বন্ড বিক্রি করা হবে। প্রতিটি বন্ডের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে আট লাখ ১৩ হাজার ১৫৬ টাকা।