আইডিএলসি নতুন লোগো এনেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের লোগো পরিবর্তন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আগের লোগো পরিবর্তন করে প্রতিষ্ঠানটির নতুন লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নতুন ব্র্যান্ড ট্যাগলাইন ফাইন্যান্সিং হ্যাপিনেসের উদ্বোধন করেছে।আইডিএলসির কর্মকর্তারা জানান, নতুন লোগোটি প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের ব্যাপ্তি এবং অভিনবত্বেরও পরিচায়ক হয়ে উঠবে।সংবাদ সম্মেলনে আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, নতুন লোগোটি প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটি ভিন্ন মাত্রার পরিচয় বয়ে আনবে। এতে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন।