আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবং প্রথম আলো চালু করেছে এসএমই পুরস্কার। যেসব এসএমই উদ্যোক্তা পরিশ্রম ও একাগ্রতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাঁদের সম্মানিত করতেই দুই প্রতিষ্ঠান যৌথভাবে প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে।

আয়োজকেরা জানান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন শিল্প, সেরা নারী উদ্যোক্তা ও বিশেষ সম্মাননা—এই ছয়টি শ্রেণিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেরা এসএমই উদ্যোক্তার পুরস্কার দেওয়া হবে।

আজ বিকেল চারটায় রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার দেওয়া হবে।

এই আয়োজনের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।