আইডিএলসি ফাইন্যান্স ও নাজ অটো ব্রিকসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানিসাশ্রয়ী ইট উৎপাদনে রংপুরে ‘টানেল কিল্ন্’ প্রকল্পের জন্য নাজ অটো ব্রিকসের পক্ষÿথেকে ৪০ কোটি টাকা সিন্ডিকেশন ঋণ সংগ্রহের দায়িত্ব পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি সই করেন নাজ অটো ব্রিকসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও আইডিএলসি ফাইন্যান্সের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। প্রকল্পটির ইট উৎপাদন ক্ষমতা প্রচলিত ইটভাটার ক্ষমতার প্রায় ছয় গুণ। বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাসেও ভূমিকা রাখবে এ প্রকল্প। বিজ্ঞপ্তি।