প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি ফাইন্যান্সের ২৮তম শাখা গত মঙ্গলবার নারায়ণগঞ্জের ভুলতায় উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন শাখাটির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এবং আইডিএলসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও ২৮টি শাখা নিয়ে এ দেশে কার্যক্রম চালাচ্ছে মাল্টি-প্রডাক্ট আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি গ্রুপ। বিজ্ঞপ্তি।