আইডিএলসি ফাইন্যান্স রজতজয়ন্তী উদ্যাপন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি রজতজয়ন্তী উদ্যাপন করেছে।এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে আইডিএলসির চেয়ারম্যান আনওয়ারুল হক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বাণিজ্য খাতে স্থিতিশীলতা আনয়নে তারল্য ও মূলধন ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।আইডিএলসি অর্থলগ্নি প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৫ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের চারটি শহরে এই প্রতিষ্ঠানের ১৮টি শাখা রয়েছে।আইডিএলসি ইতিমধ্যে জাতিসংঘ গ্লোবাল ইমপ্যাক্ট ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদস্য নির্বাচিত হয়েছে। বিজ্ঞপ্তি।