প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০১৭ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে ৬০ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি। একই সময়ে কর-পূর্ববর্তী মুনাফা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেড়ে এই প্রান্তিকে ৯৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই প্রান্তিকে আইডিএলসিতে ৩ হাজার ১৬৯ জন নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এসব তথ্য জানান। বিজ্ঞপ্তি