আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে এনার্জিপ্যাকের আইপিও বিষয়ে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সম্প্রতি আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে মূলধন বাড়ানোর লক্ষ্যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।চুক্তি অনুযায়ী এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট পরিচালক ড. হুমায়ূন রশীদ এবং আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম, নির্বাহী পরিচালক এনামুল হক চৌধুরী ও পরিচালক রেজওয়ানুল কবির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।