প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষসংক্রান্তি উপলক্ষে গত শনিবার আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড পুরান ঢাকার লক্ষ্মীবাজারে আয়োজন করে এক জমজমাট সাকরাইন মেলা। এতে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি আরও ছিল আতশবাজির খেলা, ফানুস ওড়ানো ও খাওয়াদাওয়া। এই উৎসবে অংশ নেওয়ার জন্য আইডিএলসি একটি ফেসবুক প্রতিযোগিতার মাধ্যমে ১০০ জন ভাগ্যবান বিজয়ীকে বেছে নিয়েছিল। উৎসবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। সাকরাইন ঢাকার একটি ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর উৎসব, যা পৌষ মাসের শেষ দিন উদ্যাপিত হয়। বিজ্ঞপ্তি